
ময়মনসিংহের ধোবাউড়ায় ধানক্ষেত থেকে নজরুল ইসলাম নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ফজলুল হক মেম্বারের ভাই এবং গামারীতলা ইউনিয়নের লাঙ্গলজোড়া গ্রামের বাসিন্দা।
জানা গেছে, ৮ই সেপ্টেম্বর মঙ্গলবার দিবাগতরাত আনুমানিক ৩টার দিকে গামারীতলা ইউনিয়নের লাঙ্গলজোড়ার শহিদুল ইসলামের বাড়ির পাশে ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে ধানক্ষেতে ফেলে রাখা হয়েছে। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ।
এই ঘটনায়, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ওসি শফিকুল ইসলাম বলেন ঘটনার রহস্য উদঘাটনে তদন্তে কাজ করছে পুলিশ। লাশ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, এই ঘটনায় মামলার কাজ প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply