
ময়মনসিংহের ধোবাউড়ায় দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ধোবাউড়া ডিগ্রি কলেজের পাশের সড়কটি অবশেষে সাধারণ মানুষের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এতে দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মোসারফ হোসাইন আনুষ্ঠানিকভাবে সড়কটি জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন ধোবাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক জিএম আজহারুল ইসলাম কাজল, সদস্য সচিব আনিছুর রহমান মানিক, যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন লিটন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সড়কটি বন্ধ থাকায় ওই এলাকার সাধারণ মানুষ, শিক্ষার্থী ও যানবাহন চলাচলে নানা ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছিল। বিকল্প পথে চলাচল করতে গিয়ে অনেক সময় ও দুর্ভোগ দুটোই বাড়ছিল। সড়কটি উন্মুক্ত হওয়ায় এখন মানুষের চলাচলে অনেকটাই সহজ হবে এবং এলাকার যোগাযোগ ব্যবস্থায় স্বস্তি ফিরবে বলে আশা করছেন এলাকাবাসী।

Leave a Reply