1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

আশুলিয়ায় প্রীতি গ্রুপের কারখানায় বিস্ফোরণ-আগুন, নিহত ১; আহত ১৪!

পি.এইচ.এম. সাখাওয়াত, সাভার (ঢাকা)
  • আপডেট টাইম : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৮ বার পঠিত

ঢাকার সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের এফ অ্যান্ড এফ পোশাক কারখানায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় একজন নিহত এবং অন্তত ১৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে জামগড়া চৌরাস্তা এলাকায় কারখানার সীমানাপ্রাচীরসংলগ্ন স্থানে বিস্ফোরণের পর আগুনের সূত্রপাত হয়।
প্রাথমিকভাবে জানা যায়, কারখানার চত্বরে থাকা গ্যাস সিলিন্ডারবাহী যানবাহন থেকে বিস্ফোরণ ও আগুন ছড়িয়ে পড়ে। তবে বিস্ফোরণের প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরবর্তী সময়ে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানা গেছে।
অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় আহতদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় আহতদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

এদিকে, কারখানার প্রশাসনিক কর্মকর্তা হেমায়েত জানান, কারখানার ভেতরে কোনো শ্রমিক আটকে নেই। সীমানাপ্রাচীরের এক কোণায় আগুন লাগার ঘটনা ঘটেছে বলে তিনি জানান।

বিস্ফোরণের প্রকৃত কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং অগ্নিনিরাপত্তা ব্যবস্থার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের মাধ্যমে বিস্তারিত তথ্য নিশ্চিত হওয়ার কথা রয়েছে।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

Mar0 Posts
Apr0 Posts
May0 Posts
Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts

Archives

Mar
Apr
May
Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

আশুলিয়ায় প্রীতি গ্রুপের কারখানায় বিস্ফোরণ-আগুন, নিহত ১; আহত ১৪!

20 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন