1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন

চরফ্যাশনে ব্যবসায়ীর বিরুদ্ধে সাংবাদিকের অপপ্রচার প্রতিবাদে সংবাদ সম্মেলন

এআর সোহেব চৌধুরী: প্রতিনিধি চরফ্যাশন (ভোলা)
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩ বার পঠিত

চরফ্যাশন বাজার কাপড়পট্টি রোডের ‘মেসার্স সুমন ট্রেডার্স’-এর স্বত্বাধিকারী মোঃ সুমন তার ব্যবসায়ী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা ও বিভ্রান্তিকর অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন।

​আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) দুপুর ১২টায় চরফ্যাশন প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ প্রতিবাদ জানান।

​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোঃ সুমন জানান, তিনি দীর্ঘদিন ধরে চরফ্যাশন বাজারে সুনামের সঙ্গে মুদি ব্যবসা পরিচালনা করে আসছেন। গত ২১ সেপ্টেম্বর (সোমবার) ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করা হয়, যেখানে তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা অপপ্রচার চালানো হয়। পরবর্তীতে খোঁজ নিয়ে তিনি জানতে পারেন, ওই ফেসবুক আইডিটি মোঃ আমিনুল নামে একজন মাদ্রাসা শিক্ষকের।

​ঘটনার বিবরণ দিয়ে ব্যবসায়ী সুমন বলেন, গত ২০ সেপ্টেম্বর (রবিবার) রাজবাড়ী জেলা থেকে তিনি ১০৩ বস্তা পেঁয়াজ এবং পার্শ্ববর্তী প্রতিষ্ঠান ‘মেসার্স ইব্রাহিম স্টোর’ ১৫০ বস্তা পেঁয়াজ ক্রয় করে একই ট্রাকে চরফ্যাশনে আনেন। পেঁয়াজের মূল চালান হাতে পাওয়ার আগেই তার নিয়মিত পাইকার ‘মাহি স্টোর’-এর স্বত্বাধিকারী মোঃ মনির ৫ বস্তা পেঁয়াজ নেন। সাধারণত প্রতি হাটে চালানের মেমোর মাধ্যমে হিসাব-নিকাশ করা হলেও, হিসাব সম্পন্ন হওয়ার আগেই মোঃ মনির তার কাছে প্রতি বস্তায় পেঁয়াজের ওজন জানতে চান। তিনি চালানের তথ্য অনুযায়ী প্রতি বস্তায় ৪৫ কেজি থাকার কথা জানান।

​তিনি অভিযোগ করে বলেন, এই ঘটনাকে কেন্দ্র করে মাদ্রাসা শিক্ষক মোঃ আমিনুল ফেসবুকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচার চালান, যা তার প্রতিষ্ঠানের ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন করার পাশাপাশি তাকে পারিবারিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করেছে।

​সংবাদ সম্মেলনে ব্যবসায়ী সুমন এ ঘটনার তীব্র প্রতিবাদ ও সুষ্ঠু বিচারের দাবি জানান এবং সত্য ঘটনা তুলে ধরতে স্থানীয় সংসদ সদস্য জনাব নুরুল ইসলাম নয়নের দৃষ্টি আকর্ষণ করেন

এ সময় উপস্থিত ছিলেন চরফ্যাশন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল বাছেদ আজাদ, সাধারন সম্পাদক নজরুল ইসলাম টিপু, ব্যবসায়ী সমিতির সহ সভাপতি হাজী রুহুল আমিন,মুদি ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুস সাত্তার মিঠু, সাধারন সম্পাদক ইয়াছিন আসলামীসহ বাজারের বিভিন্ন ব্যবসায়ীরা।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

Mar0 Posts
Apr0 Posts
May0 Posts
Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts

Archives

Mar
Apr
May
Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

চরফ্যাশনে ব্যবসায়ীর বিরুদ্ধে সাংবাদিকের অপপ্রচার প্রতিবাদে সংবাদ সম্মেলন

22 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন