
ময়মনসিংহের তারাকান্দায় জাতীয় পরিচয়পত্র (NID) তৈরির উদ্যোগ নিয়ে এসে এক রোহিঙ্গা নারী ও তার সহযোগী আটক হয়েছেন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) তারাকান্দা উপজেলা নির্বাচন কার্যালয়ে জাতীয় পরিচয়পত্র (NID) তৈরির জন্য ওই নারী উপস্থিত হলে নিয়মিত পরিচয় যাচাইয়ের সময় তার নাগরিকত্ব নিয়ে সন্দেহের সৃষ্টি হয়। পরবর্তীতে যাচাই-বাছাইয়ে তার রোহিঙ্গা পরিচয় শনাক্ত হওয়ার পর তাকে আটক করা হয়। একই সঙ্গে তার সঙ্গে থাকা এক সহযোগীকেও আটক করা হয়েছে।
পরে আটক দুজনকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়।
Leave a Reply