
রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোড থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোস্তাক আহমেদ রুহীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আবদুল্লাহ আল মামুন।
উল্লেখ্য, মোস্তাক আহমেদ রুহী আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া তিনি আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি।


Leave a Reply