
ময়মনসিংহের ফুলপুর উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের রামভদ্রপুর বাজারে পাকা রাস্তা নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। অভিযোগে ক্ষুব্ধ হয়ে নির্মিত রাস্তার কিছু অংশ তুলে ফেলছেন স্থানীয়রা।
স্থানীয়দের দাবি, যথাযথ মান বজায় রেখে কাজ না করায় নির্মাণের পরপরই বিভিন্ন স্থানে পিচ ও নির্মাণসামগ্রী উঠে যাচ্ছে। এতে ক্ষোভ দেখা দিয়েছে এলাকাবাসীর মধ্যে।
তাদের দাবি, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করে নিম্নমানের কাজের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে মানসম্মতভাবে রাস্তার কাজ পুনরায় সম্পন্ন করুক।
Leave a Reply