
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে নওগাঁয় অনুষ্ঠিত হয়েছে যাত্রাপালা প্রদর্শনী।
সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ যাত্রাপালা মঞ্চায়িত হয়। জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমি, নওগাঁর আয়োজনে এবং নওগাঁ পৌরসভার সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ যাত্রা শিল্পী পরিষদ, নওগাঁ জেলা শাখার সভাপতি তাইজুল ইসলাম ঘড়ির পরিচালনায় অনুষ্ঠানে ‘জেল থেকে বলছি’ যাত্রাপালা পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল কর্মকর্তা, নওগাঁ পৌরসভার কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, যাত্রাশিল্পী এবং স্থানীয় সুধীজন।
আয়োজকেরা জানান, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা এবং সংগীত-সাহিত্যের চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে এ আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে দর্শনার্থীদের উপস্থিতি ও আগ্রহ ছিল উল্লেখযোগ্য।
Leave a Reply