1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০১:৪২ অপরাহ্ন

সংযোগ সড়ক ছাড়াই সেতু নির্মাণ,দুদকের অভিযান পঞ্চগড়ের তেঁতুলিয়ায়

পঞ্চগড় প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ২১৩ বার পঠিত

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়নের মন্ডলপাড়া এলাকায় সংযোগ সড়ক না থাকলেও একটি ছোট নালার ওপর প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে একটি সেতু নির্মাণ করা হচ্ছে।

রোববার (১৮ মে) দুপুরে এ ঘটনাস্থলে অভিযান চালান দুর্নীতি দমন কমিশনের (দুদক) সম্মিলিত ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) আজমির শরীফ মারজী। গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পরই এই অভিযান পরিচালিত হয় বলে জানান তিনি।

ঘটনাস্থলে গিয়ে নির্মাণে ব্যবহৃত পাথর, বালি, সিমেন্ট ও রডের নমুনা সংগ্রহ করেন তিনি। পাশাপাশি সেতুর ডিজাইন, দৈর্ঘ্য ও নির্মাণমান যাচাইয়ের জন্য প্রাথমিক তদন্ত চালানো হয়। পরে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে প্রকল্পের সংশ্লিষ্ট নথিপত্রও পর্যালোচনা করা হয়।

এ সময় দুদকের সহকারী পরিচালক ইমরান হোসেন, কনস্টেবল আব্দুস সামাদ ও শামীম হোসেন এবং উপজেলা এলজিইডির সহকারী প্রকৌশলী আল আমিন উপস্থিত ছিলেন।

দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষাগারে নির্মাণসামগ্রীর গুণগত মান যাচাই শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় সূত্র জানায়, হাকিমপুর-দগরবাড়ী এলাকা থেকে বয়ে যাওয়া একটি ছোট নালার ওপর ২০২৩-২৪ অর্থবছরের আওতায় ‘গ্রামীণ রাস্তায় ১৫ মিটার দৈর্ঘ্যের সেতু নির্মাণ’ প্রকল্পে সেতুটি নির্মাণ করা হচ্ছে। ব্যয় ধরা হয়েছে ৪৩ লাখ ৩৬ হাজার ২২ টাকা, বাস্তবায়ন করছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়।

তবে স্থানীয়দের অভিযোগ, যেখানে কোনো সংযোগ সড়ক নেই, সেখানে সেতু নির্মাণ সম্পূর্ণ অপ্রয়োজনীয় এবং এটি সরকারি অর্থের অপচয়। যদিও সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতেই তদন্ত কার্যক্রম চালানো হচ্ছে।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

May0 Posts
Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts
Mar0 Posts
Apr0 Posts
May0 Posts
Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts

Archives

May
Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
Mar
Apr
May
Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

সংযোগ সড়ক ছাড়াই সেতু নির্মাণ,দুদকের অভিযান পঞ্চগড়ের তেঁতুলিয়ায়

18 May 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.muktangannews24.com