1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন

পত্নীতলায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত

মাসুদ রানা ঃ-- পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ১৫ বার পঠিত

বিশ্বকাপ ফুটবল ২০২৬ উপলক্ষে নওগাঁর পত্নীতলায় আর্জেন্টিনা দলের সমর্থকদের উদ্যোগে এক বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকালে নজিপুর বাসস্ট্যান্ড সাপাহার রোড ওয়ালটন শো রুম সংলগ্ন বড় পর্দার সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় আর্জেন্টিনার পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে কয়েক শ সমর্থক অংশগ্রহণ করেন। শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা প্রিয় দলের প্রতি সমর্থন জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেন।

অনুষ্ঠানে নেতৃত্ব দেন নজিপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও নজিপুর বাসস্ট্যান্ড বণিক কমিটির সাবেক সাধারণ সম্পাদক এ জেড মিজান। সার্বিক সহযোগিতায় ছিলেন মো. লিটন।
এ সময় বক্তারা বলেন, ফুটবল বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের আবেগের খেলা। খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখার পাশাপাশি সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয়।
শোভাযাত্রা শেষে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত করেন। স্থানীয় ফুটবলপ্রেমীদের উপস্থিতিতে পুরো আয়োজনটি প্রাণবন্ত ও উৎসবমুখর হয়ে ওঠে।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts
Mar0 Posts
Apr0 Posts
May0 Posts
Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts

Archives

Jul
Aug
Sep
Oct
Nov
Dec
Mar
Apr
May
Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

পত্নীতলায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত

16 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.muktangannews24.com