1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

যশোরের কৃতি সন্তান রুপকথা, বিভাগীয় পর্যায়ে প্রথম, জাতীয় পর্বে যশোরের রূপকথা

দেব বিশ্বাস :যশোর প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ২৫৩ বার পঠিত

Marks Allrounder” প্রতিযোগিতার বিভাগীয় (Division Round) পর্যায়ে প্রথম স্থান অর্জন করে জাতীয় পর্যায়ের জন্য নির্বাচিত হয়েছে যশোরের মেধাবী শিক্ষার্থী জারীন তাসনিয়া রূপকথা।

নিজের যোগ্যতা, কঠোর পরিশ্রম ও অসাধারণ প্রতিভার মাধ্যমে বিভাগীয় পর্যায়ে সেরা হয়ে জাতীয় পর্বে জায়গা করে নিয়েছে সে। তার এই অর্জনে পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি নাচের ভিডিও নিয়ে রূপকথাকে নানা ধরনের সমালোচনা, ট্রল ও বডি শেমিংয়ের মুখোমুখি হতে হয়েছিল। তবে এসব নেতিবাচক মন্তব্যে ভেঙে না পড়ে নিজের লক্ষ্য অর্জনে মনোযোগী ছিল সে।

রূপকথার সাম্প্রতিক এই সাফল্য প্রমাণ করেছে যে, প্রতিভা ও পরিশ্রমের মাধ্যমে যেকোনো বাধা অতিক্রম করা সম্ভব। তার এই অর্জন অনেক তরুণ-তরুণীর জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

জারীন তাসনিয়া রূপকথার জন্য রইল আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। জাতীয় পর্যায়েও সে সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখবে—এমন প্রত্যাশা সবার।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

যশোরের কৃতি সন্তান রুপকথা, বিভাগীয় পর্যায়ে প্রথম, জাতীয় পর্বে যশোরের রূপকথা

20 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন