1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সদস্য সচিব আব্দুস ছালাম এর শুভেচ্ছা ও অভিনন্দন

রবিউল ইসলাম :-মানিকগঞ্জ জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ১১ বার পঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও যুবদলের সর্বস্তরের নেতাকর্মীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ আব্দুস ছালাম।
আগামী ২৭ অক্টোবর ২০২৬ যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, জাতীয়তাবাদ, ঐক্য ও প্রগতির চেতনাকে ধারণ করে যুবদল দেশের গণতন্ত্র, মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। দেশের যেকোনো সংকটময় মুহূর্তে যুবসমাজকে সঙ্গে নিয়ে গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
মোঃ আব্দুস ছালাম আরও বলেন, যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী হোক ঐক্য, সম্প্রীতি ও সাংগঠনিক শক্তি বৃদ্ধির নতুন প্রত্যয়। দেশ ও মানুষের কল্যাণে যুবসমাজকে ঐক্যবদ্ধ করে একটি গণতান্ত্রিক, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দৌলতপুর উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের যুবদলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কর্মসূচি সফল করার আহ্বান জানান।
উল্লেখ্য, মোঃ আব্দুস ছালাম দৌলতপুর উপজেলা যুবদলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তিনি বিএনপির সদস্য এবং দৌলতপুর উপজেলা ছাত্রদল ও মানিকগঞ্জ জেলা যুবদলের সাবেক সদস্য হিসেবে সাংগঠনিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন।
যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিনি দলের সর্বস্তরের নেতাকর্মীর সুস্বাস্থ্য, সাফল্য ও রাজনৈতিক অগ্রগতি কামনা করেন।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সদস্য সচিব আব্দুস ছালাম এর শুভেচ্ছা ও অভিনন্দন

21 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন