1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন

পত্নীতলায় বিষ প্রয়োগে ২ একর জমির ধান নষ্টের অভিযোগ

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:মাসুদ রানা
  • আপডেট টাইম : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ১৪ বার পঠিত

প্রায় এক লাখ টাকার ক্ষতির দাবি কৃষকের

নওগাঁর পত্নীতলায় বর্গাচাষকৃত জমিতে অবৈধভাবে প্রবেশ করে স্প্রে মেশিনের মাধ্যমে বিষ ছিটিয়ে প্রায় এক লাখ টাকার রোপণকৃত ধান নষ্ট করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী কৃষক মো. সোহেল রানা রানু (৪৬) পত্নীতলা থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ঝলকাহার গ্রামের বাসিন্দা সোহেল রানা রানু তাঁর নানাশ্বশুর মো. নুরুল আমিন ও নানীশাশুড়ি রাবেয়া খাতুনের কাছ থেকে কৃষ্ণপুর ইউনিয়নের চকগৌরী মৌজায় ২ একর ৯ শতাংশ জমি বর্গা নিয়ে দীর্ঘদিন ধরে চাষাবাদ করে আসছেন। তবে পাশাপাশি বাড়ির বাসিন্দা আবু মুসা (৩৮), মো. আবদুর রশিদ (৫৫), মো. আইয়ুব আলী (৪৩), মো. বাবলু (৪৫), মো. তারিকুল ইসলাম (২৬) ও মো. সাঈদ (১৮)—সর্বসাং চকগৌরী, থানা-পত্নীতলা—বিভিন্ন সময়ে ওই জমি নিজেদের দাবি করে জবরদখলের চেষ্টা ও হুমকি-ধমকি দিয়ে আসছিলেন।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, গত ১৯ অক্টোবর ২০২৬ রাত আনুমানিক ১১টা ২০ মিনিটে অভিযুক্তরা বেআইনিভাবে সংঘবদ্ধ হয়ে বিষ ও স্প্রে মেশিন নিয়ে ওই বর্গাচাষকৃত জমিতে অনধিকার প্রবেশ করেন। পরে ১ নম্বর অভিযুক্তের নির্দেশে অন্যরা জমিতে রোপণ করা ধানে বিষ ছিটিয়ে দেন। স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে সোহেল রানা ঘটনাস্থলে গিয়ে বাধা দিলে অভিযুক্তরা তাঁকে গালিগালাজ করেন এবং ভবিষ্যতে জমিতে গেলে প্রাণনাশের হুমকি দেন।

সরেজমিনে দেখা যায় ধানের গাছ গুলো মরে পুড়ে গেছে। স্থানীয় কৃষকরা জানান বিষ প্রয়োগ করার জন্য ধান মরে গেছে।

ভুক্তভোগী কৃষক জানান, বিষ প্রয়োগের ফলে তাঁর চাষ করা জমির বিপুল পরিমাণ ধান নষ্ট হয়ে গেছে। এতে আনুমানিক এক লাখ টাকার ক্ষতি হয়েছে। বিষয়টি নিয়ে পারিবারিক ও স্থানীয়ভাবে আলোচনা করেও সমাধান না হওয়ায় তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি এর সঠিক বিচার চান।

এ বিষয়ে পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

পত্নীতলায় বিষ প্রয়োগে ২ একর জমির ধান নষ্টের অভিযোগ

21 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন