
জাতীয় ক্রীড়াঙ্গনে আরও এক গৌরবের পালক যোগ হলো ময়মনসিংহের ফুলপুর উপজেলার ক্রীড়াঙ্গনে। জাতীয় পর্যায়ের নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ মার্শাল উশু প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে ব্রোঞ্জ পদক জিতেছে ফুলপুর উপজেলার ঠাকুর বাখাই ময়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির মেধাবী শিক্ষার্থী ইসরাত জাহান মুন।
মুনের এ সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তার কোচ ফুলপুরের আরেক কৃতি সন্তান ইসমাইল হোসেন।বর্তমানে তিনি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
Leave a Reply