

ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান’র সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ময়মনসিংহের অফিসার ইনচার্জ মুহাম্মাদ মাহবুবুল হক ও কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ ( ওসি) শিবিরুল ইসলাম এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও কোতোয়ালী মডেল থানা পুলিশ ৪ জন সক্রিয় ছিনতাইকারী গ্রেফতার করেছে।
আজ ৩১ জুলাই (শুক্রবার) গভীর রাত হতে সকাল পর্যন্ত যৌথ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ কোতোয়ালী থানাধীন র্যালীর মোড়, চরপাড়া, ব্রাহ্মপল্লী এলাকা হইতে ছিনতাইকারী ১। আরাফাত আকন্দ (২৬), পিতা-ওহেদ আলী আকন্দ, মাতা-নূরে জান্নাত আক্তার, সাং-র্যালীর মোড় আটানী পুকুর পাড়, ২। স্বপন মিয়া (২৫), পিতা-খোকন মিয়া, , সাং-র্যালীর মোড়, কালী বাড়ী রোড, ৩। নয়ন (৩৫), পিতা-মৃত বশির উদ্দিন, সাং-আলীয়া মাদ্রাসা, ৪। রবিন (২৮), পিতা-ফরিদ, সাং-পুরাতন মেডিকেল গেইট, সর্বথানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদেরকে গ্রেফতার করা হয়। উল্লেখ্য যে, গ্রেফতারকৃত ছিনতাইকারীদের বিরুদ্ধে ইতোপূর্বের চুরি, ছিনতাই, মাদক সহ একাধিক মামলা রয়েছে। আটককৃত ছিনতাইকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এ নিয়ে গত কয়েকদিনে মোট ৫৩ জন ছিনতাইকারীকে আটক করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ডিবি ও থানা পুলিশের এই যৌথ অভিযানে জনমনে স্বস্তি ফিরে এসেছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা আরো সুদৃঢ় হয়েছে।জেলা পুলিশ সূত্রে জানা যায়, মাদক,ছিনতাই ও অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে ময়মনসিংহ পুলিশ জিরো টলারেঞ্জ নীতিতে এগিয়ে চলেছে।
Leave a Reply