
ভুক্তভোগী কৃষক মোঃ আব্দুল হালিম, পিতা মোঃ নুরুল ইসলাম কান্না জড়িত কন্ঠে জানান, শুক্রবার (৩১ জুলাই) সকাল থেকে তাঁর চারটি গরু হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। পরে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হয়ে চিকিৎসা দেওয়া হলেও আসরের নামাজের পর দুটি গরু মারা যায়। বাকি দুটি গরুর অবস্থাও আশঙ্কাজনক।
মারা যাওয়া গরুর মধ্যে একটি গাভী গর্ভবতী (গাভীন) ছিল এবং তার পেটে বাছুর ছিল বলে জানান তিনি। দুটি গরুর আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা।
আব্দুল হালিমের দাবি, সকালে কোন সময় দুর্বৃত্তরা বিষ মিশিয়ে খাবার দেওয়ায় এ ঘটনা ঘটেছে।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের চিকিৎসক ঘটনাস্থলে গিয়ে গরুগুলো পরীক্ষা করেন। প্রাথমিকভাবে তাঁদের ধারণা, বিষাক্ত কোনো খাবার খাওয়ার ফলে গরুগুলো বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবার প্রকৃত ঘটনা তদন্ত করে দোষীদের শনাক্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।
Leave a Reply