1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন

ময়মসিংহে পাটক্ষেতে এক নারীর গলিত মরদেহ উদ্ধার

নীহার বকুল:স্টাফ রিপোর্টার -মুক্তাঙ্গঁন প্রতিদিন
  • আপডেট টাইম : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ২১৩ বার পঠিত

ময়মনসিংহ সদরের ১নং অষ্টধার ইউনিয়নের ০৭ নং ওয়ার্ড কাউনিয়া সাইনবোর্ড মোড়ে পাট ক্ষেতের ভিতরে অজ্ঞাত মহিলার লাশটি পড়ে থাকতে দেখা যায় খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ পাটক্ষেত থেকে অজ্ঞাতপরিচয় একজন নারীর গলিত মরদেহ উদ্ধার করেছেন।

দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে স্থানীয় কৃষকরা এই মরদেহটি দেখতে পান। পুলিশের ধারণা, ওই নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে ৯৯৯ থেকে ফোন পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ মরদেহটি উদ্ধার সুরতহাল রিপোর্ট করে।

পুলিশ জানায়, পাশের জমিতে কাজ করার সময় কয়েকজন কৃষক তীব্র দুর্গন্ধ পান। পরে দুর্গন্ধের উৎস অনুসন্ধান করতে গিয়ে পাটক্ষেতের ভেতরে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।

নিহত নারীর বয়স আনুমানিক ৩২ বছর। তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় নিশ্চিত করতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মরদেহের আঙুলের ছাপ সংগ্রহ করেছে।

পুলিশের সুরতহাল প্রতিবেদন অনুযায়ী, নিহত নারীর পরনে কালো বোরকা ও জামা ছিল। দীর্ঘ সময় পড়ে থাকায় তার মুখমণ্ডল ও বুকে পচন ধরে এবং পোকা লাগে। পরে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, নিহত নারীর পরিচয় শনাক্ত, ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িত ব্যক্তিদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. আশরাফুল করিম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত কারণ জানা যাবে।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

ময়মসিংহে পাটক্ষেতে এক নারীর গলিত মরদেহ উদ্ধার

01 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন