
ময়মনসিংহ-ফুলপুর আঞ্চলিক মহাসড়কের ধলী (মসজিদসংলগ্ন) এলাকায় ট্রাককে ক্রসিং দেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় শ্যামলী বাংলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস।এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হবার খবর পাওয়া গেছে
রোববার ২ আগষ্ট সকালে হালুয়াঘাট থেকে ছেড়ে আসা বাসটি বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে ক্রসিং দেওয়ার সময় দুর্ঘটনার শিকার হয়।স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফুলপুর ও তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
সূত্রে জানা গেছে,আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।
Leave a Reply