1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন

নাসিরনগরে লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি,মরদেহেও হামলা:আহত ৯

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ১৯৪ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে লাশবাহী একটি অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় মরদেহের সঙ্গে থাকা স্বজনদের মারধর করে তাদের কাছ থেকে টাকা-পয়সা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। এতে নারীসহ অন্তত ৯ জন আহত হয়েছেন।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২২ মে) রাত ১টার দিকে নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের তিলপাড়া এলাকায়। তবে এখনো এ ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি এবং আটক হয়নি কেউ।
বৈদেশিক মুদ্রার বাজারে ওঠানামা,স্থিতিশীল ডলার – বাড়তি ইউরো ও পাউন্ডের দর
ভুক্তভোগীদের দাবি, উপজেলার মুকবুলপুর গ্রামের বাসিন্দা ছবদর আলী ঢাকা মিরপুরের আহসানিয়া ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে মারা যান। রাতেই মরদেহ অ্যাম্বুলেন্সযোগে গ্রামের বাড়ি নেওয়ার পথে এই নির্মম ঘটনা ঘটে।

তিলপাড়া এলাকায় আগে থেকেই ওঁত পেতে থাকা ডাকাত দল সড়কে গাছ ফেলে অ্যাম্বুলেন্সটির গতিরোধ করে। এরপর অ্যাম্বুলেন্সটি ভাঙচুর করে ও ভেতরে থাকা স্বজনদের বেধড়ক মারধর করে। আহতদের মধ্যে নারীও রয়েছেন। ডাকাতরা সঙ্গে থাকা মোবাইল ফোন ও প্রায় লক্ষাধিক টাকা লুটে নেয়। এমনকি মরদেহেও হামলা চালায় তারা।

ছবদর আলীর ছেলে আলমগীর মিয়া বলেন, “টাকা-পয়সা ও মোবাইল নিয়ে গেছে—এটা মেনে নেওয়া যায়। কিন্তু আমার মৃত বাবার লাশের ওপর যে নির্দয়ভাবে হামলা চালানো হয়েছে, এটা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয়।”

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খায়রুল আলম বলেন, “ঘটনাস্থলটি অপরাধপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। আগেও সেখানে ডাকাতির ঘটনা ঘটেছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।”

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

May0 Posts
Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts
Mar0 Posts
Apr0 Posts
May0 Posts
Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts

Archives

May
Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
Mar
Apr
May
Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

নাসিরনগরে লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি,মরদেহেও হামলা:আহত ৯

23 May 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.muktangannews24.com