
পবিত্র ঈদুল আজহার ছুটিতে তীব্র গরমকে উপেক্ষা করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভ্রমণপ্রেমীরা ছুটে আসছেন মাটিরাঙ্গাসহ খাগড়াছড়ির নানা দর্শনীয় স্থানে। এর ফলে প্রাণ ফিরে পেয়েছে স্থানীয় পর্যটন খাত, ব্যবসা-বাণিজ্য ও হোটেল-মোটেল শিল্প।
কৃত্রিম রক্তের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করলো জাপান,সফল হলে ঘটবে চিকিৎসাক্ষেত্রে বিপ্লব
মাটিরাঙ্গার আলুটিলা গুহা, রিছাং ঝরনা, তারেং, জল পাহাড়, শতবর্ষী বটগাছ, ভগবান টিলা সহ নানা পাহাড়ি পথে পর্যটকদের ভিড় লক্ষ্যণীয়। ছোট ছোট দৃষ্টিনন্দন ঝরনার ধারা ঘিরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিবার, বন্ধু ও সহকর্মীরা থেমে থেমে ছুটি উপভোগ করছেন।
এদিকে, শহরের কোলাহল থেকে দূরে পাহাড়ের আঁকাবাঁকা মেঠো পথ পেরিয়ে তাইন্দং এলাকার বিস্তীর্ণ টিলা-পাহাড় ও সমতল মিলনস্থলে চা বাগানটির মাধ্যমে পর্যটন শিল্পে নতুন মাত্রা যোগ হয়েছে।
সিরাজগঞ্জের শাহজাদপুরে যৌথবাহিনীর অভিযান,পুরুষশূন্য গ্রাম থেকে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার
বিশেষজ্ঞরা বলছেন, পর্যটকদের উপস্থিতি খাগড়াছড়ির পাহাড়-ঝরনা শুধু প্রাণবন্ত করে তোলে না, স্থানীয় অর্থনীতিকেও শক্তিশালী করছে। প্রকৃতিপ্রেমী ও ভ্রমণপিপাসুদের স্বপ্নের গন্তব্য হিসেবে দ্রুত গড়ে উঠছে খাগড়াছড়ি।
Leave a Reply