1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন

গাজীপুর-২ আসনে জামায়াতের শোডাউন, নেতৃত্বে প্রার্থী হোসেন আলী

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ৭৬২ বার পঠিত

গাজীপুর-২ (টঙ্গী ও গাজীপুর সদর আংশিক) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ হোসেন আলীর নেতৃত্বে একটি বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
পর্তুগালে সন্ত্রাসীদের গুলিতে সিলেটের যুবক নিহত
শনিবার (১৪ জুন) সকাল সাড়ে ৯টায় শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়াম থেকে শুরু হওয়া এ শোভাযাত্রায় অংশ নেন শত শত মোটরসাইকেল আরোহী নেতাকর্মী ও স্থানীয় সমর্থকরা। শোভাযাত্রাটি টঙ্গী ও আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

জামায়াতের কেন্দ্রীয় শূরা সদস্য ও গাজীপুর মহানগরের নায়েবে আমির মুহাম্মদ হোসেন আলী এ কর্মসূচির মাধ্যমে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনের চেষ্টা করেন। বিভিন্ন স্থানে থেমে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি তার উন্নয়ন ভাবনা ও রাজনৈতিক অঙ্গীকার তুলে ধরেন।

আয়োজকদের ভাষ্য অনুযায়ী, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত এই শোডাউন স্থানীয় জনসাধারণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এতে এলাকায় নতুন রাজনৈতিক উদ্দীপনার সৃষ্টি হয়েছে বলেও তারা দাবি করেন।
ইরান-ইসরায়েল উত্তেজনা: জাতির উদ্দেশে খামেনির দৃঢ় বার্তা,আসছে ‘চূড়ান্ত জবাব’
এদিকে, নির্বাচনী মাঠে প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর পাশাপাশি জামায়াতের এমন দৃশ্যমান উপস্থিতি গাজীপুরে নতুন আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয় রাজনৈতিক মহলে এ নিয়ে চলছে নানা বিশ্লেষণ।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

গাজীপুর-২ আসনে জামায়াতের শোডাউন, নেতৃত্বে প্রার্থী হোসেন আলী

14 June 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন