1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন

গাজীপুরে পুলিশের গুলিতে আহত গার্মেন্টসকর্মী ইমরান মারা গেছেন

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ২৫৩ বার পঠিত

জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় গাজীপুরে পুলিশের গুলিতে গুরুতর আহত গার্মেন্টসকর্মী ইমরান হোসাইন (৩০) মারা গেছেন। শনিবার (১৪ জুন) ভোররাতে গাজীপুরের নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিজিএমইএর সভাপতি নির্বাচিত মাহমুদ হাসান খান
দুপুর ২টায় ময়মনসিংহের নান্দাইল উপজেলার মুশুল্লী ইউনিয়নের চপই মোহনপুর গ্রামে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। নিহত ইমরান হোসাইন ওই গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন গার্মেন্টসকর্মী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় পুলিশের গুলিতে আহত হন ইমরান। গুরুতর আহত অবস্থায় চিকিৎসার অভাবে দীর্ঘদিন ভুগে অবশেষে মৃত্যু বরণ করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক সন্তান রেখে গেছেন।
পাইরেসির শিকার ‘তাণ্ডব’:বিপাকে শাকিব খানের আলোচিত সিনেমা
ইমরানের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক আশিকিন আলম রাজন এবং এনসিপি’র নান্দাইল উপজেলা শাখার আহ্বায়ক সোলায়মান হাকিম বুলবুল।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

গাজীপুরে পুলিশের গুলিতে আহত গার্মেন্টসকর্মী ইমরান মারা গেছেন

14 June 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন