1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন

খালেদা জিয়ার সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ২৮৮ বার পঠিত

ঢাকায় নিযুক্ত জার্মানির বিদায়ী রাষ্ট্রদূত আখিম ট্রোসটার সস্ত্রীক বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
ক্লাব বিশ্বকাপের প্রথম ম্যাচে এমবাপ্পেকে পায়নি রিয়াল মাদ্রিদ
শুক্রবার (২০ জুন) রাত সাড়ে ৮টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ‘ফিরোজা’য় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় রাষ্ট্রদূত খালেদা জিয়াকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

সাক্ষাতের সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন ও চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার উপস্থিত ছিলেন।

অন্যদিকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে প্রস্তুতির কথা জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার (২০ জুন) বিকেলে রাজধানীর কাটাবন ঢালে এক মসজিদে প্রয়াত গণফোরাম সভাপতি মোস্তফা মোহসীন মন্টুর কুলখানিতে অংশ নিয়ে সাংবাদিকদের তিনি বলেন,

“তারেক রহমানের জন্য বিএনপিসহ দেশের মানুষ উন্মুখ হয়ে আছে। তিনি খুব শিগগিরই দেশে ফিরবেন।”

প্রসঙ্গত, ২০০৮ সালের সেপ্টেম্বরে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান তারেক রহমান। এরপর থেকেই তিনি লন্ডন থেকেই দল পরিচালনা করে আসছেন।
ট্রাম্প-নেতানিয়াহুকে গুপ্তহত্যার চেষ্টার অভিযোগ ইসরায়েলের,উত্তপ্ত মধ্যপ্রাচ্য আরও অস্থিতিশীল
সম্প্রতি ১৩ জুন লন্ডনে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার বৈঠকের পর থেকেই তার দেশে ফেরার বিষয়টি ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

খালেদা জিয়ার সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ

20 June 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন