1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন

বিশেষ অভিযানে আদাবর ও মোহাম্মদপুরে গ্রেপ্তার ২৮

মৌসুমী আক্তার , সহ- বার্তা সম্পাদক, মুক্তাঙ্গঁন নিউজ
  • আপডেট টাইম : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ৫৩২ বার পঠিত

রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় সারাদিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে ছিনতাই, মাদক ও বিভিন্ন মামলায় জড়িত ২৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর অঞ্চলের সহকারী কমিশনার এ কে এম মেহেদী হাসান এই তথ্য জানান।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আদাবর থানার বিভিন্ন এলাকা থেকে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ৪ জন মাদক মামলার আসামি, ১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে, ৫ জন ডিএমপি অধ্যাদেশ লঙ্ঘন করেছেন এবং ২ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। অভিযানে ২ কেজি গাঁজা, একটি চাপাতি, একটি চায়নিজ কুড়াল ও মাদক বিক্রির ৪ হাজার ৩৫০ টাকা উদ্ধার করা হয়েছে।

আদাবরে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আলামিন (২২), শাওন হাওলাদার (২০), আজিজুল হক (৩৭), নুর উদ্দিন ইসলাম (১৮), নাদিম হোসেন (২০), রনি ব্যাপারী (২৩), শাহিনুর ইসলাম (২২), রাজু আহম্মেদ (৩২), রিজিকা (৪৫), মরিয়ম (২১), রাজু (২০) ও সুজন দে।

অন্যদিকে, মোহাম্মদপুর থানা এলাকায় অভিযান চালিয়ে আরও ১৬ জনকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে ৫ জন ডাকাতির প্রস্তুতিকালে এবং ১১ জন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। অভিযানে দুটি সামুরাই তরবারি, একটি রামদা ও একটি লোহার কুড়াল উদ্ধার করা হয়েছে।
ভৈরবে প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে যুবলীগ নেতার বিরুদ্ধে
মোহাম্মদপুরে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—আবদুল লতিফ (৫২), লাল মিয়া (১৯), কবিরুল (২০), তরিকুল (২১), রুবেল (২৬), তৌহিদুল আলম (২৭), ফাহাদ (২০), সুমন (২২), দেলোয়ার দিলু (৩৫), নুরুল ইসলাম (৩২), আরমান (৩৭), নাদিম (৪০), তাসিব টাইকা (২২), আনোয়ার (৪৫), জুলহাস (৩৫) ও টিপু (৪০)।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

বিশেষ অভিযানে আদাবর ও মোহাম্মদপুরে গ্রেপ্তার ২৮

30 June 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন