1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন

চট্রগ্রাম কাস্টম হাউসের কমিশনার বরখাস্ত

মাহ্ফুজা আক্তার, সহ- বার্তা সম্পাদক, মুক্তাঙ্গঁন নিউজ ২৪
  • আপডেট টাইম : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ৬৭০ বার পঠিত

চট্রগ্রাম কাস্টম হাউসের কমিশনার জাকির হোসেনকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে। গত শনিবার ও রবিবার এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচিতে যোগ দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ আদেশটি দেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান।

মঙ্গলবার (১ জুলাই) মধ্যরাতে এক প্রজ্ঞাপনে বিষয়টি জানা যায়। তবে গত সোমবার অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানিয়েছিলেন, সঠিকভাবে সেবা প্রদান করলে সমস্যা হবে না কারো।

শনিবার (২৮ জুন) থেকে লাগাতার কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি ঘোষণা দেয় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। এনবিআর চেয়ারম্যানের অপসারণসহ তার পদত্যাগ দাবিতে এ কর্মসূচিতে সারা দেশ থেকে এনবিআরের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা পালন করেন।

আন্দোলন থামাতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে এনবিআরের কর্মকর্তা-কর্মচারীদের সেবাকে অত্যাবশ্যকীয় সেবা হিসেবে ঘোষণার সিদ্ধান্ত নেয়া হয়। ফলে ঐক্য পরিষদ রবিবার (২৯ জুন) রাতে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেয় । পরবর্তীতে রবিবারই দুর্নীতি দমন কমিশন (দুদক) ঐক্য পরিষদের সভাপতি-সহসভাপতিসহ ছয় কর্মকর্তার বিরুদ্ধে সরকারের রাজস্ব ক্ষতি করে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধানের ঘোষণা দেয়।

মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে দুদক জানায় এনবিআরের তিন কর্মকর্তাসহ আরও পাঁচ কর্মকর্তা এ আন্দোলনে সামনের সারিতে ছিলেন। এবার গত শনি ও রবিবার কর্মসূচিতে উপস্থিত থাকার কারণে রাজস্ব ক্ষতির অভিযোগে চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনারকে সাময়িক বরখাস্ত করা হলো।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

চট্রগ্রাম কাস্টম হাউসের কমিশনার বরখাস্ত

01 July 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন