1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন

বিমানের দুই নারী কেবিন ক্রুর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

মুক্তাঙ্গঁন ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩০৬ বার পঠিত

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুই নারী কেবিন ক্রুর বিরুদ্ধে প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা ও অর্থ–স্বর্ণ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ করেছেন বিমানের বিজনেস ক্লাসের দুই যাত্রী। তাদের মধ্যে একজন বিষয়টি নিয়ে বিমানের ব্যবস্থাপনা পরিচালকের কাছে লিখিত অভিযোগ করেছেন, অপরজন আদালতে মামলা করেছেন।
https://mascarapersonality.com/perhhxsm?key=2dca62faf602ce660bc6592a630b519b
অভিযুক্ত দুই কেবিন ক্রুর নাম এম এস টি মৌরি ও খাদিজা সুলতানা শিমু। কাতার প্রবাসী ব্যবসায়ী নাছির আহমেদ অভিযোগ করেছেন মৌরির বিরুদ্ধে, আর বেসরকারি এয়ারলাইন্সের ঊর্ধ্বতন কর্মকর্তা ওমর ফারুক মামলা করেছেন শিমুর বিরুদ্ধে।

ভুক্তভোগীদের দাবি, মৌরি ও শিমু ঘনিষ্ঠ বন্ধু এবং পরিকল্পনা করে প্রায়ই একই ফ্লাইটে দায়িত্ব পালন করেন। সুযোগ বুঝে তারা বিজনেস ক্লাসের যাত্রীদের সঙ্গে সখ্য গড়ে তোলেন, প্রেমের প্রস্তাব দেন এবং বিয়ের প্রতিশ্রুতিতে নগদ অর্থ, স্বর্ণ, আইফোনসহ মূল্যবান সামগ্রী হাতিয়ে নেন। কিন্তু বিয়ের প্রসঙ্গ উঠলেই সম্পর্ক ছিন্ন করেন।

তবে অভিযোগ অস্বীকার করেছেন মৌরি। তার দাবি, তিনি কারও সঙ্গে প্রতারণা করেননি, অভিযোগগুলো মিথ্যা। অপরদিকে শিমু বিষয়টিকে ‘ব্যক্তিগত’ উল্লেখ করে মন্তব্য এড়িয়ে গেছেন।

কাতার প্রবাসী নাছির আহমেদ তার অভিযোগে উল্লেখ করেন, ২০২৪ সালের ১০ অক্টোবর কাতারের একটি হোটেলে মৌরির সঙ্গে তার পরিচয় হয়। কয়েক দিন পর দোহায় অবস্থানকালে মৌরি প্রেমের প্রস্তাব দেন এবং পরবর্তী সময়ে লে–ওভার সময় তার সঙ্গে ব্যক্তিগত সময় কাটান। এ সময়ে মৌরি বিভিন্ন শপিংয়ের দাবি করেন, যা তিনি মেটান।
https://mascarapersonality.com/perhhxsm?key=2dca62faf602ce660bc6592a630b519b
বিমানের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে কেবিন ক্রুদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ শোনা গেলেও যাত্রীরা ‘সম্মানের ভয়ে’ লিখিত অভিযোগ দিতেন না। এবার অভিযোগকারীরা ছবি ও ভিডিওসহ প্রমাণ জমা দিয়েছেন। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। অভিযোগ প্রমাণ হলে অভিযুক্তদের বিরুদ্ধে চাকরিচ্যুতি ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

বিমানের দুই নারী কেবিন ক্রুর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

02 September 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন