1. muktanganpratidin@gmail.com : admin :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন

নুরুল হকের খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা, বিদেশে চিকিৎসার নির্দেশ

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৭৩ বার পঠিত

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তাঁর সুচিকিৎসার জন্য বিদেশে পাঠাতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন তিনি।https://mascarapersonality.com/perhhxsm?key=2dca62faf602ce660bc6592a630b519b

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন নুরুল হকের স্ত্রী মারিয়া আক্তার, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন।
https://mascarapersonality.com/perhhxsm?key=2dca62faf602ce660bc6592a630b519b
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাক্ষাৎকালে নুরুল হকের শারীরিক অবস্থার কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তাঁর স্ত্রী মারিয়া আক্তার। তিনি জানান, নূরের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে, নাকের হাড় ভেঙেছে এবং চোয়াল ও মেরুদণ্ডে আঘাত পেয়েছেন। এ অবস্থায় দ্রুত বিদেশে নেওয়া জরুরি। তাৎক্ষণিকভাবে তাঁর বিদেশে সুচিকিৎসার ব্যবস্থা করতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দেন প্রধান উপদেষ্টা।
https://mascarapersonality.com/perhhxsm?key=2dca62faf602ce660bc6592a630b519b
অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, “এ ঘটনায় আমরা সবাই স্তম্ভিত। তাঁর সুচিকিৎসায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চলছে।”
https://mascarapersonality.com/perhhxsm?key=2dca62faf602ce660bc6592a630b519b
এ সময় আইন উপদেষ্টা আসিফ নজরুল, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান উপস্থিত ছিলেন। আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, হামলার ঘটনায় বিচারপতি আলী রেজার নেতৃত্বে এক সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। আগামীকালের মধ্যেই গেজেট প্রকাশ হবে এবং ১৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে।
https://mascarapersonality.com/perhhxsm?key=2dca62faf602ce660bc6592a630b519b
সাক্ষাৎ শেষে সংবাদ সম্মেলনে মারিয়া আক্তার জানান, প্রধান উপদেষ্টা নুরুল হকের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নিয়েছেন এবং হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। তিনি আরও জানান, নুরুলের শারীরিক অবস্থা স্থিতিশীল হলে তাঁকে বিদেশে পাঠানো হবে।
https://mascarapersonality.com/perhhxsm?key=2dca62faf602ce660bc6592a630b519b
গত ২৯ আগস্ট সন্ধ্যায় কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিয়ে গণ অধিকার পরিষদের একটি মিছিল যাওয়ার সময় সংঘর্ষে জড়ায় দুই দলের নেতা–কর্মীরা। এরপর গণ অধিকার পরিষদের কার্যালয়ের সামনে সেনা ও পুলিশ সদস্যরা দলটির নেতা–কর্মীদের লাঠিপেটা করেন। এ সময় গুরুতর আহত হন সভাপতি নুরুল হক। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। সোমবার তাঁকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

Apr0 Posts
May0 Posts
Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts
Mar0 Posts
Apr0 Posts
May0 Posts
Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts

Archives

Apr
May
Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
Mar
Apr
May
Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com