1. muktanganpratidin@gmail.com : admin :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন

রাজবাড়ীতে মৃত পিরকে বেদির ওপর দাফন, প্রতিবাদে আলেমদের আল্টিমেটাম

মুক্তাঙ্গঁন ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৭ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় এক পিরের অনুসারীরা তাঁকে মাটি থেকে প্রায় ১২ ফুট উঁচুতে বেদি তৈরি করে দাফন করেছেন। এ ঘটনাকে শরিয়তবিরোধী ও উসকানিমূলক আখ্যা দিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে জেলা ঈমান-আকিদা রক্ষা কমিটি। তারা ২৪ ঘণ্টার মধ্যে কবরটি ভেঙে স্বাভাবিক করার দাবি জানিয়েছে। দাবি না মানলে দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
https://mascarapersonality.com/perhhxsm?key=2dca62faf602ce660bc6592a630b519b
বুধবার (৩ সেপ্টেম্বর) রাজবাড়ী প্রেসক্লাবের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এ আল্টিমেটাম দেন। লিখিত বক্তব্যে জেলা ইমাম কমিটির সভাপতি ইলিয়াস মোল্লা বলেন, গত ২৩ আগস্ট নুরুল হক ওরফে নুরা পাগল নামে পরিচিত এক পির মারা যান। তাঁর অনুসারীরা প্রচলিত নিয়মে দাফন না করে ১২ ফুট উঁচু বেদির ওপর কবর তৈরি করেন। শুধু তাই নয়, বেদিটিকে পবিত্র কাবা শরিফের রঙে সাজানো হয়েছে, যা ইসলামী শরিয়তের পরিপন্থী। এ ঘটনায় স্থানীয় মুসলমানরা ক্ষুব্ধ হয়ে উঠেছে।
https://mascarapersonality.com/perhhxsm?key=2dca62faf602ce660bc6592a630b519b
ইলিয়াস মোল্লা আরও জানান, প্রশাসনের সঙ্গে আলাপ করে বৃহস্পতিবার পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এর মধ্যে কবরটি স্বাভাবিক অবস্থায় না ফিরিয়ে আনা হলে শুক্রবার থেকে রাজবাড়ীতে বিক্ষোভ শুরু হবে। পরবর্তী শুক্রবারে কুষ্টিয়া, মানিকগঞ্জসহ আশপাশের জেলায় আন্দোলন ছড়িয়ে দেওয়া হবে। সবশেষে ঢাকা থেকে দেশব্যাপী ‘মার্চ ফর গোয়ালন্দ’ কর্মসূচি ঘোষণা করা হবে।
https://mascarapersonality.com/perhhxsm?key=2dca62faf602ce660bc6592a630b519b
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ী জেলার আমির মো. নুরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী শাখার সেক্রেটারি আরিফুল ইসলামসহ বিভিন্ন ইসলামী সংগঠনের প্রতিনিধি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

Mar0 Posts
Apr0 Posts
May0 Posts
Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts
Mar0 Posts
Apr0 Posts
May0 Posts
Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts

Archives

Mar
Apr
May
Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
Mar
Apr
May
Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com