সোমবার রাতে এশার নামাজের পর জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসা ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন আওলাদে রাসুল আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ (মা.জি.আ)।
আলহাজ সাবের আহমদ ছিলেন গাউসে জামান আল্লামা হাফেজ ক্বারি সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ (রহ.)-এর প্রধান খলিফা নুর মোহাম্মদ আলকাদেরী (র.)-এর কনিষ্ঠ সন্তান। তিনি গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সাবেক সহসভাপতি, আনজুমান মিডিয়া কমিটির সদস্য, খাজা গরীবে নেওয়াজ ওরশ উদযাপন কমিটির সদস্য, আলহাজ নুর মোহাম্মদ সওদাগর আলকাদেরী (র.) শিশু কিশোর সংগঠনের পৃষ্ঠপোষক ছিলেন। এছাড়া মা ও শিশু হাসপাতাল, রেডক্রিসেন্ট ও ডায়াবেটিস হাসপাতালের আজীবন সদস্যসহ চট্টগ্রামের বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
Leave a Reply