1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন

পাটুরিয়া ঘাটে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

মুক্তাঙ্গঁন ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৩৯৩ বার পঠিত

মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাটে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩০ নভেম্বর) মাগরিবের নামাজের পর পাটুরিয়া লঞ্চঘাট সংলগ্ন টার্মিনাল এলাকায় উপজেলা যুবদলের উদ্যোগে এ দোয়া মাহফিল হয়।

দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও নীলাচল পরিবহনের পাটুরিয়া ঘাট পরিচালক মো. মহিবুর রহমান সুমন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সত্যেন কান্ত পণ্ডিত (ভজন)।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. ফারুক হোসেন, উথলী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. মনিরুজ্জামান (টুটুল)সহ বিভিন্ন ইউনিটের কয়েক শতাধিক নেতাকর্মী।

বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে মোনাজাত পরিচালনা করেন পাটুরিয়া লঞ্চঘাট মসজিদের পেশ ইমাম মাওলানা মো. আব্দুল মতিন।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

পাটুরিয়া ঘাটে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

30 November 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন