1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন

এনএসআইয়ের তথ্যে অবৈধ কসমেটিকস কারখানায় মোবাইল কোর্ট

মুক্তাঙ্গঁন ডেক্স
  • আপডেট টাইম : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ২৮৭ বার পঠিত

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই কসমেটিকস পণ্য উৎপাদন ও বাজারজাত করার দায়ে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৪ ডিসেম্বর ২০২৫) বিকাল ৪টা ১৫ মিনিট থেকে সন্ধ্যা ৫টা ২০ মিনিট পর্যন্ত শিবালয় উপজেলার আরোয়া ইউনিয়নের লক্ষীপুরা এলাকার নয়াকান্দি বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন জনাব জান্নাতুল নাইম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), শিবালয়, মানিকগঞ্জ। অভিযানে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), মানিকগঞ্জের তথ্য ও সহযোগিতা প্রদান করে।

অভিযানকালে ‘রাজ ইউনিক কসমেটিকস’ নামের একটি প্রতিষ্ঠানে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই এবং যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে হেয়ার অয়েল, ক্রিম, সাবান ও শ্যাম্পু উৎপাদন, প্রক্রিয়াজাত ও বাজারজাত করার প্রমাণ পাওয়া যায়। এ সময় প্রতিষ্ঠানটির মালিক আব্দুর রশিদ (৩৮) সাক্ষীদের সামনে অপরাধ স্বীকার করলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অপরাধ থেকে বিরত থাকার জন্য তাকে কঠোরভাবে সতর্ক করা হয়।

অভিযানে শিবালয় থানা পুলিশের একটি দল ফোর্স সহায়তা প্রদান করে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থ রক্ষা ও ভোক্তাদের নিরাপদ ও মানসম্মত পণ্য নিশ্চিত করতে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts
Mar0 Posts
Apr0 Posts
May0 Posts
Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts

Archives

Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
Mar
Apr
May
Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

এনএসআইয়ের তথ্যে অবৈধ কসমেটিকস কারখানায় মোবাইল কোর্ট

24 December 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.muktangannews24.com