1. muktanganpratidin@gmail.com : admin :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন

নতুন পিয়াঁজের দাম ঢাকায় প্রতি কেজি ৬০-৭০ টাকা

মুক্তাঙ্গঁন ডেক্স
  • আপডেট টাইম : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ১১১ বার পঠিত

পেঁয়াজের অন্যতম উৎপাদনস্থল পাবনার সাঁথিয়ায় খুচরা বাজারে প্রতি কেজি মুড়িকাটা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকায়। অর্থাৎ উৎপাদনস্থলের চেয়ে কেজিতে ১৫ থেকে ২০ টাকা বেশি দাম রয়েছে ঢাকার বাজারে।
বিক্রেতারা জানিয়েছেন, গত তিন সপ্তাহের মধ্যে অর্ধেকে নেমেছে মুড়িকাটা পেঁয়াজের দাম। ডিসেম্বরের শুরুতে মুড়িকাটা পেঁয়াজ ১৩০ থেকে ১৫০ টাকা দরে বিক্রি হয়েছিল। এরপর দাম কমতে থাকে। মাঠে পেঁয়াজ থাকলেও কৃষকেরা তীব্র শীতের কারণে কম করে তুলছেন। ফলে শীত কিছুটা কমলে সামনের কয়েক সপ্তাহ পেঁয়াজের সরবরাহ আরও বাড়তে পারে। সে ক্ষেত্রে বর্তমানের তুলনায় মুড়িকাটা পেঁয়াজের দামও কমবে।
আজ রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট, টাউন হল বাজার ও শেওড়াপাড়া বাজারে খোঁজ নিয়ে ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
সকালে মোহাম্মদপুর কৃষি মার্কেটে গিয়ে দেখা যায়, এই বাজারের সবজি ও মুদিপণ্য বিক্রির দোকানগুলোতে প্রতি কেজি মুড়িকাটা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকা দরে। তবে পেঁয়াজের মান খুব ভালো হলে এবং আকারে বড় হলে দাম আরও ৫ টাকা বেশি, ৭০ টাকা। পরে টাউন হল বাজার ও শেওড়াপাড়া বাজারে গিয়েও দরদামের মোটামুটি একই চিত্র দেখা গেছে।
মুড়িকাটা পেঁয়াজের পাশাপাশি আমদানি করা ভারতীয় পেঁয়াজও বিক্রি করছেন অধিকাংশ বিক্রেতা। এ ধরনের পেঁয়াজের কেজি ৭০ থেকে ৮০ টাকা। বর্তমানে বাজারে পুরোনো দেশি পেঁয়াজ সব দোকানে পাওয়া যায় না। আবার দামও তুলনামূলক বেশি। পুরোনো পেঁয়াজের কেজি ৮০ থেকে ১০০ টাকা। ভালো মানের পেঁয়াজ হলে দাম আরও বেশি হয়।
অবশ্য কারওয়ান বাজারে পেঁয়াজের দাম অন্যান্য বাজারের তুলনায় কিছুটা কম। এই বাজারে খুচরা ও পাইকারি দুই— ভাবেই পেঁয়াজ বিক্রি হয়। এর মধ্যে খুচরায় প্রতি কেজি মুড়িকাটা পেঁয়াজ ৫০ থেকে ৫৫ টাকা এবং আমদানি করা ভারতীয় পেঁয়াজ ৬০ থেকে ৭০ টাকা দরে বেচাকেনা হচ্ছে।
অন্যদিকে, পাইকারিতে পাল্লা আকারে পেঁয়াজ বিক্রি হয়। প্রতি পাল্লায় পেঁয়াজ থাকে পাঁচ কেজি। আজ কারওয়ান বাজারে প্রতি পাল্লা মুড়িকাটা পেঁয়াজ ২৫০ থেকে ২৮০ টাকা ও ভারতীয় পেঁয়াজ ৩৩০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হয়েছে।
সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুসারে, গত বছরের এই সময়ে প্রতি কেজি দেশি (নতুন ও পুরোনো) পেঁয়াজের দাম ছিল ৫০ থেকে ৮৫ টাকা। আর আমদানি করা পেঁয়াজের কেজি ছিল ৬০ থেকে ৮০ টাকা। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় পেঁয়াজের দাম মোটামুটি কাছাকাছি রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

Apr0 Posts
May0 Posts
Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts
Mar0 Posts
Apr0 Posts
May0 Posts
Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts

Archives

Apr
May
Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
Mar
Apr
May
Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com