1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন

বেশি দামে এলপিজি বিক্রি,৩০ হাজার টাকা জরিমানা

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ৩৩২ বার পঠিত

মানিকগঞ্জের শিবালয় উপজেলার উলাইল ইউনিয়নের রূপসা বাজারে রান্নার কাজে ব্যবহৃত এলপিজি গ্যাস সিলিন্ডার সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেছে প্রশাসন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন জান্নাতুল নাইম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), শিবালয়।

অভিযানকালে রূপসা বাজারের ত্রিনাথ ক্রোকারিজ-এর প্রতিনিধি শিশির দত্তের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় সাক্ষীদের উপস্থিতিতে অভিযোগ স্বীকারের ভিত্তিতে তাকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অপরাধ না করার জন্য তাকে সতর্ক করা হয়।

অভিযানে শিবালয় থানা পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।

জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

বেশি দামে এলপিজি বিক্রি,৩০ হাজার টাকা জরিমানা

15 January 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন