
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের।মাননীয় মন্ত্রী আফরোজা খানম তার নিজ এলাকায় আগামীকাল ২৩ তারিখ (সোমবার) সকাল ৮:৩০ মিনিটের সময় তাহার নিজ বাসভবন গুলশান থেকে মানিকগঞ্জের উদ্দেশ্যে রওনা হবেন বলে তার একান্ত সচিব জানিয়েছেন।
এ উপলক্ষ্যে মানিকগঞ্জে দিনব্যাপী এক কর্ম সূচীর আয়োজন করা হয়েছে।
তিনি প্রথমেই সার্কিট হাউজে ওঠবেন সেখানে জেলা প্রশাসক,পুলিশ সুপার, আইনজীবী এবং পত্রিকা,প্রিন্ট মিডিয়ার সাথে সাক্ষাৎ করবেন। তার পর নেতাকর্মীদের সাথে দেখা করবেন
এরপর তিনি নিজ বাসভবন মুন্নুসিটিতে যাবেন এবং সেখানে তার পিতার কবর জিয়ারত করবেন।সেখানে অবস্থানের পর পুনরায় মন্ত্রী ঢাকা অভিমুখে যাত্রা করবেন।
Leave a Reply