
ময়মনসিংহ সিটিতে রমজান মাসের রোজা রেখেই মার্কেট গুলোতে ক্রেতা বিক্রেতার উৎসবমুখর পরিবেশ পরিলক্ষিত হচ্ছে। যদিও এখনো পুরোদমে ক্রয়বিক্রয় শুরু হয়নি। বিশেষ করে কাপড়ের মার্কেটে ভীড় চোখে পড়ার মতো।
ময়মনসিংহ নগরীর বাসাবাড়ি হকার্স মার্কেটে প্রতিদিন মানুষের ভীড় পরিলক্ষিত হচ্ছে। প্রতিটি দোকানেই ক্রেতার ভীড়। এই মার্কেটে অন্যান্য মার্কেটের তুলনায় অপেক্ষাকৃত সাশ্রয়ী মূল্যে রকমারী পন্য বিক্রয় করা হচ্ছে।
আজ ২মার্চ(সোমবার) দুপুরে আজমীর বস্ত্রালয়ের সামনে থেকে চিত্র ধারণ করা হয়েছে। ক্রেতার আগমনে বিক্রেতারা ব্যাপক খুশি।
Leave a Reply