
একটা সময় স্নান অষ্টমী’র পরের দিন
ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার ৩নং কাকনী ইউনিয়নের বাঁশতলা গ্রামের কামাক্ষা মন্দির প্রাঙ্গণে শত বছরের বেশী সময় ধরে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্য নিয়ে বসতো ঐতিহাসিক অষ্টমী মেলা।
কালের বিবর্তনে দখলবাজদের কারণে তা হারিয়ে যেতে বসেছে। সি এস রেকর্ড অনুযায়ী ১৩৯ শতক জমি কামাক্ষা মন্দিরের নামে ( সাবেক দাগ নং ১০ বাঁশতলা মৌজা)। আজ সবই অন্যদের দখলে।
মেলাটি সনাতন ধর্মাবলম্বীদের হলেও তা ছিল সার্বজনীন। নানান আয়োজন ছিল মেলা প্রাঙ্গণে। ছিল রং বাহারি খাবারের পসরা। বিন্নি ধানের খই আর চিনি মিঠাই দিয়ে তৈরি খেলনা মিষ্টান্ন।
বৃটিশ আমলের তৈরি মন্দিরে হতো পূজা পার্বণের আয়োজন। পুরোহিত ছিল, তিনদিন আগে থেকে শুরু হতো নানান আয়োজন। সারাদেশের দূরদূরান্ত হতে মানুষ উৎসবমুখর পরিবেশে এখানে জড়ো হয়ে আনন্দ উপভোগ করতো। এখন নতুন মন্দির ঘর দৃশ্যমান থাকলেও নেই আগের মতো কোন পূজাদি, নেই কোন পুরোহিত।
তারাকান্দার ঐতিহাসিক এ অষ্টমী মেলার জৌলুশ ফিরিয়ে আনতে সরকারি ভাবে সার্ভেয়ার দিয়ে জায়গা উদ্ধার করে সরকারি খরচে তা বাউন্ডারি দেয়াল নির্মাণ করে দেয়া দরকার। বর্তমানে এতো জমি থাকার পরেও হালটে মেলা বসেছে যা সবার কাছে দৃষ্টিকটু মনে হয়েছে।
এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন মেলায় আগত বিভিন্ন সংগঠনের সনাতন ধর্মাবলম্বী সমাজের নেতৃবৃন্দ এবং আপামর জনসাধারণ।
তাদের আশা জনপ্রতিনিধি সহ প্রশাসন ও ধর্মমন্ত্রণালয় অবিলম্বে দখলমুক্ত করে উন্নয়নের ব্যবস্থা গ্রহণ করবেন।
Leave a Reply