
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ১০নং বিসকা ইউনিয়নের কুটুরাগাঁও গ্রামের কৃতি সন্তান সোহানা নাসরিন সুমি কিশোরগঞ্জ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি গৌরিপুর মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ সিরাজুল ইসলাম তরফদারের জ্যেষ্ঠ কন্যা।
এদিকে, তাঁর এ গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণে বিসকা ইউনিয়নবাসীর মাঝে আনন্দের আবহ বিরাজ করছে। স্থানীয়রা তাঁর পেশাগত সাফল্য ও সুদীর্ঘ কর্মজীবন কামনা করে শুভেচ্ছা জানিয়েছেন এবং তাঁর মঙ্গল কামনায় দোয়া করেছেন।
Leave a Reply