
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় বজ্রপাতে সাদ্দাম হোসেন (৩৪) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ ২৯ এপ্রিল (বুধবার) বেলা ১১ টার দিকে টানা বৃষ্টিতে রাংসা নদীতে মাছ ধরতে গিয়ে তিনি বজ্রপাতে পতিত হন।
জানা যায়,উপজেলার গালাগাঁও ইউনিয়ন এর গাবরগাতী চৌরাবাড়ি এলাকার বাসিন্দা হামেদ আলীর ছেলে সাদ্দাম হোসেন। বজ্রপাতের শিকার সাদ্দাম ঘটনাস্থলেই নিহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। সাদ্দাম হামেদ আলীর ৪ ছেলে সন্তানের মাঝে মেজো ছিল এবং বিবাহিত জীবনে এক সন্তানের জনক।
ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে যান গালাগাঁও ইউনিয়ন পরিষদের বর্তমান (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান ইয়াসিন আলী।
Leave a Reply