1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন

তাহিরপুরে পানিতে পড়ে নিখোঁজের এক ঘণ্টা পর হাউজবোট মিস্ত্রির মরদেহ উদ্ধার

আহম্মেদ কবির :সুনামগঞ্জ প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ২৪২ বার পঠিত

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার আনোয়ারপুর বাজার সংলগ্ন রক্তি নদীতে হাউজবোট নির্মাণকাজ করতে গিয়ে পানিতে পড়ে নিখোঁজ হওয়ার এক ঘণ্টা পর এক হাউজবোট মিস্ত্রির মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রাকিব হোসেন (২৬) ঢাকার মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, রক্তি নদীতে হাউজবোট নির্মাণের কাজ চলাকালে অসাবধানতাবশত রাকিব হোসেন পানিতে পড়ে নিখোঁজ হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা চালালেও সফল হননি। পরে খবর পেয়ে তাহিরপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।প্রায় এক ঘণ্টা দীর্ঘ তল্লাশির পর তাকে নদী থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পরে স্থানীয়রা তাকে মৃত ঘোষণা করেন।

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

তাহিরপুরে পানিতে পড়ে নিখোঁজের এক ঘণ্টা পর হাউজবোট মিস্ত্রির মরদেহ উদ্ধার

29 April 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন