
লক্ষীপুর জেলার রায়পুর উপজেলা-এর চর আবাবিল ইউনিয়নের অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী মাহাথির মাহমুদ রিয়াদ।
সম্প্রতি আয়োজিত এ কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের হাতে খাতা, কলমসহ প্রয়োজনীয় বিভিন্ন শিক্ষাসামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় মাহাথির মাহমুদ রিয়াদ বলেন, শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দেওয়া এবং তাদের শিক্ষাজীবনকে আরও সহজ ও গতিশীল করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, সমাজের বিত্তবান ও সচেতন মানুষ এগিয়ে এলে শিক্ষার প্রসারে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব এবং সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা তাদের স্বপ্নপূরণে আরও একধাপ এগিয়ে যেতে পারবে।
শিক্ষাসামগ্রী পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান। স্থানীয় সচেতন মহল এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, শিক্ষার উন্নয়ন এবং সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Leave a Reply