
ঢাকার সাভার-এর হেমায়েতপুর এলাকায় চাঁদা না পেয়ে এক বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতাসহ তার সহযোগীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে জয়নাবাড়ি বেপারীপাড়া এলাকায়।
এ ঘটনায় ভুক্তভোগী আব্দুল করিম মোল্লা বাদী হয়ে সাভার মডেল থানা-এ ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩০-৪০ জনকে আসামি করে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্তদের মধ্যে রয়েছেন তেতুলঝোড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. হাসান আলী (৪০)সহ আরও কয়েকজন স্থানীয় ব্যক্তি। তারা সবাই একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৯ এপ্রিল দিবাগত রাত আনুমানিক ১টার দিকে পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে সংঘবদ্ধভাবে হামলা চালানো হয়। হামলাকারীরা বাড়িতে প্রবেশ করে আব্দুল করিম মোল্লাকে না পেয়ে তার মা, বীর মুক্তিযোদ্ধা আমেনা বেগম (৮২)-কে অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং ভয়ভীতি প্রদর্শন করে।
ভুক্তভোগীর দাবি, হামলাকারীরা তার বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর চালিয়ে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি করে। একই সঙ্গে তারা প্রাণনাশের হুমকি দিয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে দেয়।
অভিযোগে আরও বলা হয়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক দলের ছত্রছায়ায় এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে। চাঁদা না পেয়ে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেন বাদী।
তবে অভিযুক্ত বিএনপি নেতা হাসান আলী বর্জ্য ব্যবসা সংক্রান্ত বিরোধের জেরে হামলার ঘটনা ঘটেছে বলে স্বীকার করলেও চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করেন।
আব্দুল করিম মোল্লা বলেন, “আমি একজন বিএনপির নির্যাতিত কর্মী। রাজনৈতিক পরিচয়ের কারণে আমার পরিবারকে টার্গেট করে এই ন্যক্কারজনক হামলা চালানো হয়েছে। আমরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।”
এ বিষয়ে সাভার মডেল থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা
Leave a Reply