
ময়মনসিংহ জেলার কোতোয়ালি মডেল থানার চাঞ্চল্যকর চর অঞ্চলের পরানগঞ্জ ইউনিয়নের অম্বিকাগঞ্জ মীরকান্দাবাড়ীর নূরজাহান বেগম (৬০) বৃদ্ধাকে ২৮ জানুয়ারী রাত সাড়ে ১০ টায় মসলা বাটার শিল দিয়ে মাথায আঘাত করে মৃত্যু নিশ্চিত করে পাশের রান্নাঘরে খড়ের মধ্যে ঢেকে রেখে কে বা কারা পালিয়ে যায়। পুলিশের বিভিন্ন সংস্থা ক্লু’লেস মামলাটির তদন্ত করতে ছিল।
পিবিআই গত ২ মে ( শনিবার) ভোর রাতে শম্ভুগঞ্জ থেকে মৃত নূরজাহানের মোবাইল উদ্ধারের মাধ্যমে রনি মিয়া নামে একজনকে গ্রেফতার করে। রনি তার প্রেমিকার সঙ্গে সময় কাটানোর ঘরভাড়া নিয়ে দ্বন্দ্বে বৃদ্ধাকে হত্যা করেছে বলে জানিয়েছেন পিবিআই তদন্ত কর্মকর্তা।
জানা যায়,রনি মিয়া নূরজাহানের ঘরে তার প্রেমিকা নিয়ে মাঝে মধ্যে যেত, বিনিময়ে ঘরভাড়া বাবদ ৫ শত টাকা আদায় করত নূরজাহান বেগম।
হত্যার দিন নূরজাহান বেগম আগের বকেয়া ৫ শত টাকা দাবী করিলে রনি মিয়া টাকা নাই বলে জানান। নূরহাজান ঘটনা তার পরিবারকে বলে দিবে বলে হুমকি দেয়। রনি মিয়া এই কারনে ক্ষিপ্ত হয়ে নূরজাহান কে হত্যা করে । রনি মিয়া ১৬৪ ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে জানিয়েছেন পিবিআই এর কর্মকর্তা।
Leave a Reply