
ময়মনসিংহ সদর উপজেলার গুরুত্বপূর্ণ জয়বাংলা বাজার-মধুপুর বাজার সড়ক (চেই: ০০-১০০০ মিটার) মেরামত কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ মে) আনুষ্ঠানিকভাবে এ উন্নয়ন কাজের উদ্বোধন করেন আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ময়মনসিংহ-৪ সদর।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে সাধারণ মানুষের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছিল।
সড়কটি মেরামত সম্পন্ন হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে এবং ব্যবসা-বাণিজ্য ও জনসাধারণের যাতায়াত আরও সহজ হবে।
প্রকল্পটি বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। কাজটি বাস্তবায়ন করবে মেসার্স এম এম মোহাম্মদ।
অনুষ্ঠানে মাননীয় সংসদ সদস্য উন্নয়ন কার্যক্রমের মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। তিনি সরকারের চলমান উন্নয়ন কর্মকাণ্ডে জনগণের সহযোগিতা কামনা করেন।
Leave a Reply