
ময়মনসিংহের ধোবাউড়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। উপজেলার ঘোষগাঁও ইউনিয়নের ভালুকাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এতে অন্তত ৪ জন আহত হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা আংশকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ ৩১ মে (রবিবার) এই ঘটনায় ধোবাউড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভালুকাপাড়া গ্রামের আব্দুর রশিদ এবং আল আমিন গংদের সাথে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছে। এই নিয়ে সকালে আব্দুর রশিদ এবং তার পরিবারের উপর দেশীয় ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলা করে আল আমিন ও তার দলবল । হামলায় আব্দুর রশিদ এবং তার ছেলেসহ ৪ জন গুরুতর আহত হয়। এসময় স্থানীয়রা তাদেরকে উদ্বার করে ধোবাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আব্দুর রশিদ, সামাদের অবস্থা আশংকাজনক হওয়ায় কতব্যরত চিকিৎসক তাদেরকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতলে প্রেরণ করে।
ঘটনার পর অভিযান চালিয়ে আল আমিন এবং আসাদ কে আটক করে ধোবাউড়া থানা পুলিশ। এ ব্যাপারে ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, এই ঘটনায় দু’জন আসামী আটক করা হয়েছে। বাকিদের গ্রেফতার করার চেষ্টা চলছে ।
Leave a Reply