
ময়মনসিংহের তারাকান্দা উপজেলা ৭নং রামপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চাড়িয়া বাজার হইতে মারুয়াকান্দি মেঘাহালা রাস্তার এই করুণ অবস্থা
যুগের পর যুগ ধরে চলে আসছে। বারবার তারা প্রতিশ্রুতি পেলেও রাষ্ট্র ও স্থানীয় প্রশাসন এবং জনপ্রতিনিধিগণ এই অবহেলিত জনপদের নাগরিকদের সাথে চরম হেয়ালি করে যাচ্ছেন।
এই রাস্তা দিয়ে শত শত ছাত্র ছাত্রী চাড়িয়া বাজারে প্রাথমিক বিদ্যালয়, চাড়িয়া উচ্চ বিদ্যালয়, গার্লস স্কুল ও চরপাড়া ডিগ্রি কলেজ, চড়পাড়া কারিগরী বিদ্যালয়, মাদ্রাসা সহ ঐতিহ্যবাহী চাড়িয়া বাজার এবং উপজেলা সদরে যাতায়াত করে থাকে। এছাড়া হাজারো মানুষের যাতায়াতের একমাত্র রাস্তাটি বর্ষা মৌসুমে অকেজো হয়ে যায়।
এই এলাকায় অনেক সুধীজনের বসবাস,সরকারি ১ম শ্রেণীর আমলা থেকে শুরু করে কলেজ স্কুল মাদ্রাসার অনেক শিক্ষক, চাকুরীজীবিসহ নানান পেশার মানুষের আবাস।এখানে রয়েছে কৃষি ও মৎস্যখামার, তাদের উৎপাদিত পণ্যের সঠিক মূল্য পাওয়া যায় না একটি রাস্তার বেহাল দশার কারণে।
স্থানীয় সরকার নির্বাচন বা জাতীয় নির্বাচনের আগে সবাই প্রতিশ্রুতি দেয় রাস্তা পাকাকরণের বিষয়ে কিন্তু নির্বাচন শেষে সবাই ভুলে যায়।
প্রতিদিন শতশত গাড়ি যাওয়া আসা করে অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে। রাস্তাটি অতি গুরুত্বপূর্ণ বিদায় জরুরী জনগুরুত্বপূর্ণ হিসেবে দ্রুত পাকা করণ করার জন্য তারাকান্দা উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।
Leave a Reply