
ময়মনসিংহের ধোবাউড়ায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে আজ সোমবার সন্ধ্যায় ধোবাউড়া সদর বাজারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ে
সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক আজহারুল ইসলাম কাজল, সদস্য সচিব আনিছুর রহমান মানিক,যুগ্ম আহবায়ক মোয়াজ্জেম হোসেন লিটন। এসময় বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply