1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

এআর সোহেব চৌধুরী: প্রতিনিধি চরফ্যাশন (ভোলা)
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ৩৭ বার পঠিত

“সেবার আলো ঘরে ঘরে, নিরাপদ প্রসব ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চরফ্যাশন উপজেলার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে নরমাল ডেলিভারি উৎসাহিত করার লক্ষ্যে জরুরি ওষুধ ও চিকিৎসা সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ সভাপতিত্বে

অনুষ্ঠানে বক্তব্য দেন ভোলা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হেলাল উদ্দিন টিপু, বিএনপি নেতা কয়সর আহাম্মদ কমল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শোভন কুমার বসাক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মামুন হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ছালাউদ্দিন, প্রভাষক নজরুল ইসলামসহ আরও অনেকে।

এ সময় চরফ্যাশন উপজেলার বিভিন্ন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের এফপিআই, এফডব্লিউভি, এফডব্লিউএ এবং মিডওয়াইফ সেবাদানকারীরা উপস্থিত থেকে নিজ নিজ কেন্দ্রের জন্য জরুরি ওষুধ ও চিকিৎসা সামগ্রী গ্রহণ করেন।

অনুষ্ঠানে জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ)-এর প্রতিনিধি এবং পিআইচডির জেলা ব্যবস্থাপক জাকির হোসেনসহ সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

এসময় বক্তারা বলেন, গরিব ও দুস্থ গর্ভবতী মায়েদের নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে জরুরি ওষুধ ও চিকিৎসাসামগ্রী সরবরাহ করা হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে নরমাল ডেলিভারিকে আরও উৎসাহিত করা এবং প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় নিরাপদ প্রসবসেবা পৌঁছে দেয়া সম্ভব হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

Mar0 Posts
Apr0 Posts
May0 Posts
Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts

Archives

Aug
Sep
Oct
Nov
Dec
Mar
Apr
May
Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

09 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.muktangannews24.com