1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন

জুলাই শহিদ ও আহতদের নিয়ে বৈষম্যমূলক আচরণ করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে

এআর সোহেব চৌধুরী: প্রতিনিধি চরফ্যাশন (ভোলা)
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৩১ বার পঠিত

জুলাই শহীদ দিবস উপলক্ষ্যে চরফ্যাশনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় চরফ্যাশন উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মামুন হোসাইনের উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় জুলাই আন্দোলনের আহত যোদ্ধারা বলেন, “অনেক ত্যাগ ও কষ্টের বিনিময়ে জুলাই আন্দোলন সফল হয়েছিল। কিন্তু বর্তমানে আমাদের অনেক যোদ্ধা কটূক্তি ও বৈষম্যমূলক আচরণের শিকার হচ্ছেন।জুলাই শহিদ ও আহতদের নিয়ে বৈষম্যমূলক আচরণ করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে”

বক্তারা বলেন, জুলাই শহিদ ও আহত যোদ্ধাদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনসহ সকল সংশ্লিষ্ট বিভাগকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাজমুল হুদা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু, মেডিকেল অফিসার ডা. আশরাফুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতীয়া, সাবেক সহ-সভাপতি কয়সর আহমেদ কমল, উপজেলা জামায়াতের দপ্তর সম্পাদক ও সহকারী অধ্যাপক রেজাউল হাসান ইমরান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি বাহার উদ্দিন, শশীভূষণ থানার ওসি ফিরোজ আহম্মেদ, দক্ষিণ আইচা থানার ওসি আহসান কবির ও মহিলা বিষয়ক কর্মকর্তা মো. নুরনবীসহ জুলাই আন্দোলনের আহত যোদ্ধাসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

Mar0 Posts
Apr0 Posts
May0 Posts
Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts

Archives

Aug
Sep
Oct
Nov
Dec
Mar
Apr
May
Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

জুলাই শহিদ ও আহতদের নিয়ে বৈষম্যমূলক আচরণ করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে

16 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.muktangannews24.com