1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন

আশুলিয়ায় কাজে ফিরেছেন শ্রমিকরা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

মোঃ মনির হোসেন মন্ডল,সাভারঃপ্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ২০ বার পঠিত

ঢসাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে টানা পাঁচ দিন ধরে চলা অসন্তোষ ও উত্তেজনার পর অবশেষে স্বাভাবিক হতে শুরু করেছে কর্মপরিবেশ।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল থেকেই কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কারখানায় যোগ দিয়েছেন শ্রমিকরা। ডিইপিজেডসহ অধিকাংশ কারখানায় পুরোদমে শুরু হয়েছে উৎপাদন কার্যক্রম। সকালে কিছু এলাকায় শ্রমিকদের শান্তিপূর্ণ মিছিল দেখা গেলেও কোনো ধরনের বড় অপ্রীতিকর ঘটনা ছাড়াই তারা সড়ক ছেড়ে দেন।

তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাভার ও আশুলিয়ার বেশ কিছু কারখানা কর্তৃপক্ষ আজও ছুটি ঘোষণা করেছে।

এদিকে আশুলিয়া-বাইপাইল সড়কের নিশ্চিন্তপুর এলাকার কিছু কারখানায় ছুটি দেওয়া হলে শ্রমিকরা জড়ো হওয়ার চেষ্টা করেন। তবে পুলিশের কঠোর অবস্থানের কারণে তারা দ্রুত সেখান থেকে সরে যান। পরে তারা শান্তিপূর্ণ মিছিল করেন।

​

সরেজমিনে দেখা গেছে, বৃহস্পতিবার সকাল থেকেই শ্রমিকরা কারখানার নিজস্ব পরিবহনে কিংবা পায়ে হেঁটে কর্মস্থলে যোগ দিয়েছেন।কারখানাগুলোর সামনে ছিল শ্রমিকদের স্বাভাবিক উপস্থিতি।

​যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শিল্পাঞ্চলজুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা। আশুলিয়া ও হেমায়েতপুরসহ গুরুত্বপূর্ণ কারখানাগুলোর সামনে মোতায়েন করা হয়েছে বিজিবি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য। পাশাপাশি বিজিবির বিশেষ টিমের টহল, পরিস্থিতি পর্যবেক্ষণ এবং ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত রয়েছে।

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলের সব এলাকায় শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন। শ্রমিক অসন্তোষ ঠেকাতে পুলিশ সর্বোচ্চ সতর্কতা নিয়ে মাঠে রয়েছে।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

আশুলিয়ায় কাজে ফিরেছেন শ্রমিকরা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

05 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন