1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন

জামালপুরে ট্রাক চাপায় একই পরিবারের ৩ জন সহ নিহত ৪

নীহার বকুল:স্টাফরিপোর্টর মুক্তাঙ্গঁন প্রতিদিন
  • আপডেট টাইম : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ২২ বার পঠিত

জামালপুরের মেলান্দহে ট্রাকের চাপায় মোটরসাইকেল ও ইজিবাইকে থাকা একই পরিবারের তিনজনসহ ৪জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন।

জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মেলান্দহ উপজেলার বুরুঙ্গা এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন মেলান্দহ থানার ওসি এটিএম মাহমুদুল হক।

নিহতরা হলেন, ইজিবাইকের যাত্রী ইসলামপুর উপজেলার ইন্দুল্লামারি এলাকার মোর্শেদ আলম (২৫), তার স্ত্রী ইকরামা (২০) ও তাদের ৮মাস বয়সি মেয়ে রিফা। নিহত অন্যজন মোটরসাইকেল আরোহী শওকত হাসান লিখন। তিনি মেলান্দহ উপজেলার বকুলতলা এলাকার বাসিন্দা।

আহতদের মধ্যে হযরত আলী (৩৫) উপজেলার শিহাটা এলাকার লেঞ্জা মিয়ার ছেলে। অন্যজনের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি মাহমুদুল হক বলেন, সকালে একটি ইজিবাইক মেলান্দহের শিমুলতলী থেকে জামালপুরের দিকে যাচ্ছিল। অপরদিকে জামালপুর থেকে মেলান্দহের দিকে আসছিল একটি মোটরসাইকেল।

এ সময় জামালপুরগামী একটি ট্রাক প্রথমে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে চাপা দেয়; পরে সামনে থাকা ইজিবাইককেও চাপা দেয়।

এতে ইজিবাইকটি দুমড়ে মুচড়ে গেলে তাতে থাকা শিশুসহ একই পরিবারের তিন যাত্রী নিহত হয়৷ আর মোটরসাইকেলের দুই আরোহীসহ তিনজন গুরুতর আহত হয়।

পরে আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে মোটরসাইকেল আরোহী লিখনকেও চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্য আহতদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে।

এছাড়া ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

ওসি মাহমুদুল আরও বলেন, দুর্ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা ট্রাকসহ চালককে আটক করে।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানান তিনি।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

জামালপুরে ট্রাক চাপায় একই পরিবারের ৩ জন সহ নিহত ৪

07 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন